Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ১০:৩৮ এ.এম

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

শেরপুরে একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার সরকারি মাদ্রাসার পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে শহরের নওহাটা এলাকার মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে বিভিন্ন শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়। খবর পেয়ে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দোকানটির গুদাম সিলগালা করা হয়।

 

দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু বলে জানা গেছে। অভিযানের সময় পরিস্থিতি টের পেয়ে মালিক ও কর্মচারীরা সরে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন