Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১১:১৩ এ.এম

৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একই বিসিএসে ছয়জন চিকিৎসক স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশ পেয়ে নিয়োগ পেয়েছেন। ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসক ১৯ ফেব্রুয়ারি নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আনন্দ ও গর্বের জন্ম দিয়েছে।

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন আনিসুর রহমান। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের ফজলুর রহমান ও রওশন আরা বেগম দম্পতির ছোট ছেলে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। আনিসুর রহমান বলেন, স্কুলের পাঠ শেষ করার আগেই বাবার আকস্মিক মৃত্যু হয়, তারপর বাবার স্বপ্নপূরণে অবিরাম ছুটে চলা কিন্তু তিনি আজকের এই দিনটি দেখে যেতে পারেননি।

নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি পৌর শহরের ধামদী গ্রামের বাসিন্দা, বড়ভাগ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক  মো. গিয়াস উদ্দিন মাস্টার ও রায়হানা আক্তার দম্পতির কন্যা। তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

 


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন