Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৬:৩২ এ.এম

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার বাড়ি থেকে ২৮৫ পাতা মোট ২,৮৫০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা। নমুনা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি আলামত সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন, তদন্ত করবে গাইবান্ধা জেলা কার্যালয়।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন