নন্দীগ্রাম (বগুড়া), ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার:
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের বাসিন্দা মিলনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার মরহুমের জানাজার নামাজে স্থানীয় জনসাধারণের পাশাপাশি কাহালু–নন্দীগ্রাম (বগুড়া–৪) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
জানাজা শেষে এমপি মোশারফ হোসেন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, হত্যাকারী যে-ই হোক না কেন, দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কাহালু–নন্দীগ্রাম এলাকায় কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।
Copyright © studentnewsbd. All right reserved.