Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১০:৩০ পি.এম

চবিতে ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (২ ফেব্রুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সব ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ সাধারণ ও কোটার আসনে বিভাগ/ ইনস্টিটিউট মনোনয়ন প্রাপ্তদের ১ম তালিকা আগামী ১৮ ফেব্রুয়ারি অনলাইনে প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, প্রকাশিত তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভর্তি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক যথাসময়ে ইস্যু করা হবে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন