Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১১:১৫ পি.এম

১২ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার

তিন পার্বত্য জেলাসহ ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে।সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা যায়, ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। এগুলো হলো- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষীপুর এবং তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচার চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি। একই সঙ্গে নির্বাচনি পোস্টার মুদ্রণ না করতে প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন