বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজারের বেশি প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সভায় বসতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টেলিটকের সঙ্গে সভা করবে সংস্থাটি।
বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুত। তবে আবেদন গ্রহণের সফটওয়্যার এখনো তৈরি হয়নি। এটি আজ (বুধবার) অথবা আগামীকাল বৃহস্পতিবার প্রস্তুত হয়ে যাবে বলে আশা করছি। বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল টেলিটকের সঙ্গে সভা করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।
Copyright © studentnewsbd. All right reserved.